জাতীয়
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১
admin
• 06 Apr 2023, 11:12 AM
• পঠিত 3 বার
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আটকের সময় তাদের হেফাজত থেকে ১৪৮৫ পিস ইয়াবা, ৮ কেজি ৮৫ গ্রাম গাঁজা ও ১৩৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৫ এপ্রিল ২০২৩ বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





