Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

রাজধানীতে বাসচাপায় ব্যবসায়ীর মৃত্যু

admin • 03 Feb 2023, 11:38 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে বাসচাপায় ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর কাকলিতে বাসচাপায় বিডিএস কৃষ্ণ (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাতে এই দুর্ঘটনা ঘটে।

বিডিএস কৃষ্ণ নারায়ণগঞ্জের সদর উপজেলার উকিলপাড়া গ্রামের হরি বাসর সাহার ছেলে। তিনি উত্তরায় পরিবার নিয়ে থাকতেন।

জানা গেছে, কাকলি ফ্লাইওভারের নিচে বাসের ধাক্কায় আহত অবস্থায় পড়েছিলেন বিডিএস কৃষ্ণ। পরে চার পথশিশু তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টায় মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বনানী থানা পুলিশ তদন্ত করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।