Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে ফ্লাইওভারে মাইক্রোবাসে আগুন

admin • 30 Sep 2023, 10:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে ফ্লাইওভারে মাইক্রোবাসে আগুন

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৭টা ৩০মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, রাজধানীর হানিফ ফ্লাইওভারে একটি হায়েস মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক ও যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসেন। আগুনের খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে, আগুনে পুড়ে গাড়িটি ভস্মীভূত হয়ে গিয়েছে।

এ ঘটনায় কোনো হতাহত নেই বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।