Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে ফানুস ওড়ানোয় ডিএমপির নিষেধাজ্ঞা

admin • 14 Aug 2025, 03:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে ফানুস ওড়ানোয় ডিএমপির নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর এলাকায় যেকোনো ধরনের ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- ওওও/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার রাত ১১টা থেকে আগামীকাল ১৫ আগস্ট শুক্রবার রাত ১২টা পর্যন্ত যেকোনো প্রকার ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো।

 

এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলতে নগরবাসীকে বিশেষ অনুরোধ জানিয়েছে ডিএমপি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।