Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

রাজধানীতে প্রতিদিন ৩০০ মোবাইল ছিনতাই হয়: ডিবি

admin • 04 Feb 2023, 08:02 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে প্রতিদিন ৩০০ মোবাইল ছিনতাই হয়: ডিবি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, ঢাকা ও তার আশপাশের এলাকায় প্রতিদিন গড়ে ৩০০ মোবাইল ফোন ছিনতাই হয়।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারী গ্রুপের নেতাশ ১৬ সদস্যকে গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

ডিবি প্রধান বলেন, গ্রেফতারকৃতরা ডিবিকে বলেছে, প্রতিদিন ১০০ জন লোক শহরের রাস্তায় ঘোরাফেরা করে এবং মহাজন (গ্যাং লিডার) তাদের প্রত্যেককে প্রতিদিন অন্তত তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের লক্ষ্য নির্ধারণ করে দেন। সেই হিসেবে শহরে প্রতিদনি গড়ে ৩০০ মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, বাস বা গাড়ির জানালার পাশে বসে যখন কেউ ফোনে কথা বলে বা নেট ব্রাউজ করে তখনই ছিনতাইকারীরা ফোন গুলো চুরি করে। পরে মহাজনরা তাদের কাছ থেকে কম দামে ফোন কিনে নেয়।

মোহাম্মদ হারুন অর রশিদ জানান, সস্তা ফোনগুলো সরাসরি বিক্রি করা হলেও দামী ফোনগুলো খুলে শুধু যন্ত্রাংশ বিক্রি করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে গ্যাং লিডাররা ফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর পরিবর্তন করে বিক্রি করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।