Friday, 4 September 2026
শিরোনাম
আইন-আদালত জাতীয়

রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৫

admin • 15 Oct 2023, 11:25 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা-বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১৭৪২ পিস ইয়াবা, ৪৮ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ৫৪ গ্রাম হেরোইন, ১৮ বোতল ফেন্সিডিল ও ৯ বোতল বিদেশি মদ উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ছয়টা থেকে আজ রোববার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।