Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

admin • 27 Aug 2022, 12:48 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
রাজধানীতে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ। শনিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে তিলপাপাড়া ১১ নম্বর রোডের ১৮৫/৩/এ নম্বর বাড়ির নিচতলার বাসা থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।   ওই নারীর নাম নীলুফা আক্তার হাসি (৩৬)। তিনি পাবনার সুজানগর উপজেলার মো. হাতেম আলীর মেয়ে। তারা পরিবার নিয়ে খিলগাঁওয়ের ওই বাসায় থাকতেন।   তার স্বামী বজলুর রশিদ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) মেকানিক্যাল শাখায় উপ পরিদর্শক হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।   খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম পরিবারের বরাত দিয়ে জানান, ওই নারী দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়েছে।   তার মরদেহ বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।