Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপিকর্মী নিহত

admin • 13 Aug 2024, 09:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপিকর্মী নিহত

রাজধানীর গেণ্ডারিয়া বসু বাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. আনিছ (৪৭) নামের এক বিএনপিকর্মী নিহত হয়েছেন। নিহত আনিছ পেশায় আংটি ও পাথর বিক্রেতা ছিলেন।

 

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

মৃতের বড় ভাই মো. নাদিম বলেন, ‘আনিছ বিএনপির কর্মী ছিল আংটি ও পাথরের ব্যবসা করত। বিকেলে বাসা থেকে বের হয়। পরে খবর পাই সে গুলিবিদ্ধ হয়েছে। ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। মৃতের ভাইয়ের দাবি, আওয়ামী লীগের লোকজন তাকে গুলি করে হত্যা করেছে।

 

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।