রাজধানীর ডেমরা এলাকায় দাঁড়িয়ে থাকা কয়েকটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রাত ৮টা ৫০ মিনিটে ডেমরার কোনাপাড়া এলাকার ধার্মিকপাড়ায় এ ঘটনায় হয়।
ফায়ার সার্ভিস জানায়, গ্যারেজে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকটি ভলভো বাসে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে অগ্নি নির্বাপণ শুরু করেছে। পরে এতে সিদ্দিকবাজারের আরো তিনটি ইউনিট যুক্ত হয়।
আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গত বছরের ২৮ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত সমাবেশ পন্ড হওয়ার পর থেকে লাগাতার হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা দলগুলো। সেই কর্মসূচির সময় শতাধীক যানবাহনে আগুন দেওয়া হয়।
গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে গাড়িতে আগুনের কোনো তথ্য পাওয়া যায়নি।





