Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীর কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

admin • 14 Oct 2025, 12:36 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীর কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান থানার ফার্স্ট লেন এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাতে নিহতের সন্তানদের অভিযোগের প্রেক্ষিতে বাসার ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

 
রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।  
তিনি বলেন, কলাবাগান থানার ফার্স্ট লেনের লন্ডন কলেজের পাশের একটি ভবনে স্বামী ও সন্তানদের সঙ্গে বসবাস করতেন। তার স্বামীর নাম নজরুল ইসলাম।  
ঘটনার বিষয় তিনি বলেন, নিহতের ৩ মেয়ে। বড় মেয়ের বয় ১৯ বছর, মেজো মেয়ের বয়স ১১ ও ছোট মেয়ের বয়স ৫ বছর। ছোট মেয়ে তার ভাইয়ের বাসায় থাকতো। গতকাল রোববার দিবাগত রাত ১১ থেকে ৭টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে মনে হচ্ছে। নিহত নারীকে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।  

নিহতের বড় মেয়ের বরাত দিয়ে পরিদর্শক রফিক বলেন, নিহতের স্বামী নজরুল ইসলাম আজ ভোরে মেয়েদের ঘুম থেকে তুলে তাদের নিয়ে বাসা থেকে বের হন। এই সময়ে মেয়েরা মায়ের কথা জানতে চাইলে তিনি জানান, অন্য লোকের সঙ্গে চলে গেছে। তিনি মেয়েদের নানার বাসা আদাবরে আসেন।

 

পরবর্তীতে মেয়েদের সন্দেহ হলে তারা নানা বাড়ির স্বজনদের জানান। থানায় এসে খবর দিলে পুলিশ গিয়ে বাসা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে বাসার ডিপ ফ্রিজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।