Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে ডিএমপি'র মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬

admin • 30 Sep 2023, 02:20 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে ডিএমপি'র মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পাশাপাশি ৪৭ গ্রাম হেরোইন, ১২ হাজার ৪১৮ পিস ইয়াবা ও ৫৮ কেজি ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।