Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে ডিএমপি'র মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪১

admin • 20 Jan 2024, 12:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে ডিএমপি'র মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

 

এসময় তাদের হেফাজত থেকে ২৩৭০ পিস ইয়াবা, ৩৬৭ গ্রাম হেরোইন ও ২৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শনিবার (২০ জানুয়ারি) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।