Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৯

admin • 03 Feb 2023, 11:36 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৯

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর ডিএমপি নিউজ।

এতে বলা হয়, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

এসময় গ্রেপ্তারদের কাছ থেকে ২ হাজার ৪৬৭ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেনসিডিল ও ১১ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

 

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।