Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে ছেলের হাতে মা খুন !

admin • 29 May 2025, 09:33 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে ছেলের হাতে মা খুন !

রাজধানীর রূপনগর এলাকায় সন্তানের হাতে খুন হয়েছেন মা। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে মা রাশেদা খাতুনের গলায় ধারালো ছুরিকাঘাত করে ছেলে রোমান। এতে, ঘটনাস্থলেই মৃত্যু হয় রাশেদার।

 

তিনি রূপনগর থানাধীন মিল্ক ভিটা দুগ্ধ প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে চাকরি করতেন। তার স্বামীর নাম মনিরুজ্জামান দিপু।

 

এ ঘটনায় ছেলে রোমানকে রূপনগর থানা পুলিশ হেফাজতে নিয়েছে। এদিকে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।