Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার ঘাতক গ্রেফতার

admin • 01 Mar 2026, 04:40 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার ঘাতক গ্রেফতার

রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত ঘাতককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ রবিবার (১মার্চ )  সকালে ঘাতক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তদন্ত সংশ্লিষ্টরা জানান, নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহকে নির্মমভাবে হত্যার পর তার দেহ সাত টুকরো করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারী। পুলিশ এ পর্যন্ত মরদেহের ছয়টি খণ্ড উদ্ধার করতে সক্ষম হয়েছে। সর্বশেষ খণ্ডটি সাভারের আমিনবাজার থেকে উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ তথ্যটি নিশ্চিত করে জানান, আজ ভোরের দিকে ওবায়দুল্লাহর দেহের আরও একটি অংশ আমিনবাজার থেকে উদ্ধার করা হয়। ঘাতক ওবায়দুল্লাহকে হত্যার পর তার দেহ সাত টুকরো করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে রেখেছিল। এরই মধ্যে দেহের ছয়টি টুকরো উদ্ধার করা হয়েছে এবং বাকি একটি টুকরো উদ্ধারের কাজও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।