Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীতে এসির গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

admin • 04 Nov 2023, 09:50 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে এসির গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

রাজধানীর মিরপুর-১৩ নম্বরে বিএফসি কোল্ড স্টোরেজে এসি ফিটিং করার সময় কোল্ড স্টোরেজ সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধ হয়েছেন। পরে তাঁদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

 

শনিবার বিকেলে কাফরুল থানাধীন মিরপুর-১৩ নম্বরে বিএফসি কোল্ড স্টোরেজে এসি ফিটিং করার সময় এ ঘটনা ঘটে। ।

   

বিস্ফোরণের ঘটনায় আহতরা হলেন, এসির টেকনিশিয়ান মিস্ত্রি রাসেল মিজি (৪৫), মো. হযরত আরী রতন মৃধা (২৮), ফিরোজ হাওলাদার (৩২) ও বিএফসি কোল্ড স্টোরেজের মার্কেটিং ম্যানেজার জামিলুর রহমান(৪৫)।

   

তাঁদের হাসপাতালে নিয়ে আসা মিজানুর রহমান জানান, ‘শনিবার বিকেলের দিকে আমার মালিকানাধীন কোল্ড স্টোরেজে এসি ফিটিংয়ের কাজ করছিল তিনজন এসি টেকনিশিয়ান।

   

সে সময় কাজের তদারকি করছিল মার্কেটিং ম্যানেজার জামিলুর রহমান। এমন সময় এসি টেস্ট করতে গিয়ে কোল্ড স্টোরেজ সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমার ভাইসহ তিনজন টেকনিশিয়ান দগ্ধ হয়ে আহত হয়।

   

পরে তাঁদের দ্রুত উদ্ধার করে প্রথমে শেখ হাসিনা বার্নে নিয়ে যাওয়া হয় বলে জানান মিজানুর। পরে সেখান থেকে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

   

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি আমরা কাফরুল থানা পুলিশকে জানিয়েছি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।