Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

admin • 29 Jul 2024, 04:06 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচির কারণে সোমবার সকালে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সোমবার বিশেষ করে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে।

এছাড়া সরকারি ভবনগুলোসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান করছেন। রাজধানীজুড়ে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব, বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিও চোখে পড়েছে।

তবে অন্যান্য দিনের তুলনায় আজ সড়কে জ্যাম কম ছিল। ফার্মগেট, বিজয় সরণি, মোহাম্মদপুর ও কারওয়ান বাজার এরিয়াতে জ্যাম থাকলেও অন্যান্য সড়কে গাড়ির সংখ্যা ছিল তুলনামূলক কম।

সকাল ১১টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত রাজধানীর মিরপুর ১০, শ্যামলী, শিশুমেলা, মোহাম্মদপুর, সায়েন্স ল্যাব, এলিফ্যান্ট রোড, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, পান্থপথ, ফার্মগেট, সংসদ ভবন, বিজয় সরণি ও আগারগাঁও এলাকা ঘুরে দেখা যায়, এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।