Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রমজানে ঢাবিতে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন হামিমের

admin • 24 Feb 2026, 01:57 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রমজানে ঢাবিতে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন হামিমের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো আল কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছেন ছাত্রদল সমর্থিত প‍্যানেলের ডাকসু-২০২৫’র জিএস প্রার্থী তানভীর বারী হামিম।

 

তার প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন কমল একাডেমিয়ার সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতাটি আগামী ২৬ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে উপস্থিত থেকে দুআ পরিচালনা করবেন প্রখ‍্যাত আলেম ড. এনায়েত উল্লাহ আব্বাসী। 

 

তানভীর বারী হামিম জানান-“ফ্যাসিবাদের আমলে কুরআন তিলাওয়াতকে কেন্দ্র করে বটগাছকে শোকজ করা হয়েছিলো। তারই প্রতিবাদে ফ‍্যাসিবাদ মুক্ত পরিবেশে গত বছর সর্বপ্রথম এ আয়োজন করেছিলাম। শিক্ষার্থীদের আগ্রহ থেকেই এ ধরণের আয়োজন।” 

এছাড়াও রমজান মাস উপলক্ষ‍্যে তিনি বিভিন্ন হলে সেহরী ও ইফতারের আয়োজন করেছেন।

প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করতে এই লিংকে ক্লিক করুন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।