Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক এক্সক্লসিভ

রক্তাক্ত ফিলিস্তিনিকে জিপের সঙ্গে বেঁধে নিয়ে গেল ইসরায়েল বাহিনী

admin • 23 Jun 2024, 09:24 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রক্তাক্ত ফিলিস্তিনিকে জিপের সঙ্গে বেঁধে নিয়ে গেল ইসরায়েল বাহিনী

ফিলিস্তিনিদের ওপর বর্বরতার সব সীমা ছাপিয়ে গেছে ইসরায়েল বাহিনী। শনিবার (২২ জুন) অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালানোর সময় এক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে রক্তাক্ত অবস্থায় জিপের হুডির সঙ্গে বেধে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। খবর রয়টার্স

জিপের হুডির সঙ্গে রক্তাক্ত ফিলিস্তিনিকে বেঁধে নিয়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফিলিস্তিনি ওই ব্যক্তির নাম মুজাহিদ আজমি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ভাইরাল হওয়া এই ভিডিওটির বিষয়ে বিবৃতি দিয়েছে। তারা বলছে, পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনা অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। ওই ফিলিস্তিনি অভিযান চলাকালে গুলি বিনিময়ের সময় আহত হন মুজাহিদ। তিনি সন্দেহভাজন ছিলেন।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, আহত ফিলিস্তিনিকে এভাবে গাড়ির সামনে বেঁধে রেখে তাদের সেনারা প্রটোকল ভেঙেছে। আহত ফিলিস্তিনি ব্যক্তির পরিবার বলেছে, তারা একটি অ্যাম্বুলেন্স খুঁজছিলেন। এ সময় সেনাবাহিনী তাকে ধরে জিপের হুডের ওপর (ইঞ্জিনের ওপরের অংশ) বেঁধে রাখে। এরপর গাড়িটি চালিয়ে চলে যায়।

আহত ওই ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত করা হবে বলেছে আইডিএফ।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। তাদের নির্মম হামলায় এ পর্যন্ত ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর জেরে পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।