Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রংপুরে যুবলীগ নেতা ‘কানা হারুন’ গ্রেপ্তার

admin • 23 Feb 2025, 07:41 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রংপুরে যুবলীগ নেতা ‘কানা হারুন’ গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে রংপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা হারুন অর রশীদ ওরফে কানা হারুনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তার নামে একাধিক মামলা রয়েছে।

 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মাহিগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাহিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুলতান মিয়া জানান, দুপুর আড়াইটার দিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

 

এসময় তার কাছে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

গ্রেপ্তার হারুন অর রশীদ ওরফে কানা হারুন রংপুর মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং সাবেক ছাত্রলীগ নেতা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।