কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির বহিষ্কৃত নেতা বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পরিষদ অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিল্লাল হোসেন কুমিল্লা নগরীর দুই নম্বর ওয়ার্ডের ছোটরা পূর্বপাড়া এলাকার বসু মিয়ার ছেলে। তিনি কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।
কোতোয়ালি থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, যৌথবাহিনী তাকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী হিসেবে উল্লেখ করে গ্রেপ্তার করেছে। পরে আমাদের নিকট হস্তান্তর করেছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।
সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। এর আগে ২০১৭ সালের হলফ নামায় তার বিরুদ্ধে দায়েরকৃত ২০ মামলার তথ্য উল্লেখ রয়েছে। যার মধ্যে রয়েছে অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ।





