Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

যৌতুক না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে মারলেন স্বামী

admin • 14 Apr 2024, 08:36 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
যৌতুক না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে মারলেন স্বামী

চাঁদপুরের মতলবে যৌতুকের জন্য স্ত্রী খাদিজা আক্তার (২৩)কে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইব্রাহিম প্রধানের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতরের দিন সকাল ৭টার দিকে স্ত্রী খাদিজার শরীরে আগুন ধরিয়ে দেয় ইব্রাহিম। শুক্রবার রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যান খাদিজা।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বকচর গ্রামের বাসিন্দা ইব্রাহীম। তিনি শ্যালো ইঞ্জিনচালিত সেচপাম্প চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

জানা গেছে, চার বছর আগে একই গ্রামের দিনমজুর খোকন মিয়ার মেয়ে খাদিজাকে বিয়ে করে ইব্রাহিম (৩৮)। এরপর থেকেই যৌতুক হিসেবে টাকা দাবি করে নির্যাতন শুরু করে সে।

এলাকাবাসী জানায়, এটি ইব্রাহিমের তৃতীয় বিয়ে। যৌতুকের জন্য নির্যাতন সইতে না পেরে আগের দুই স্ত্রী পালিয়ে গেছে। তবে শেষ রক্ষা হয়নি হতদরিদ্র বাবার মেয়ে খাদিজার।

প্রতিবেশীরা জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে খাদিজার শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয় ইব্রাহিম। এসময় এগিয়ে আসেন মনির ও মহসিন নামের দুই প্রতিবেশী। তারা পাটের বস্তা ভিজিয়ে আগুন নেভান। খাদিজাকে উদ্ধার করে স্থানীয় লোকজন নিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।