Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

যেভাবে রক্তাক্ত হলেন নুরুল হক নুর

admin • 29 Aug 2025, 10:53 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
যেভাবে রক্তাক্ত হলেন নুরুল হক নুর

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও দলের আহ্বায়ক নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতারা। তখন এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে এক দফা সংঘর্ষ হয়। 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আইনশৃঙ্খলাবাহিনীর ধাওয়া খেয়ে গণপরিষদের নোতকর্মীরা তাদের কার্যালয় আল রাজী কমপ্লেক্সের দিকে চলে যায়। তখনই আইনশৃঙ্খলাবাহিনীর মিলে সবাইকে বেধড়ক লাঠিচার্জ করেন।

 

তাদের ফাঁকে পড়ে নুর আহত হন। ধারনা করা হচ্ছে, আইনশৃঙ্খলাবাহিনীর লাঠিচার্জেই আহত হন নুর।

  আরো পড়ুন : জাপা কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের বিক্ষোভ হামলা, আহত ১৫

গণঅধিকার পরিষদের কর্মীরা জানান, নুরের মাথা ফেটে গেছে। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।