সরকার গতমাস থেকে নিয়ম করে সারাদেশে লোডশেডিং শুরু করেছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) লোডশেডিং কমাতে সপ্তাহে এক দিন এলাকাভিত্তিক শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার।
দেশের কোন এলাকায় কোন দিন শিল্পকারখানা বন্ধ থাকবে- তার তালিকাও প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাধারণ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
এলাকাভিত্তিকতালিকা দেখতে এখানে ক্লিক করুন





