Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

যুবা এশিয়া কাপ চ্যাম্পিয়নদের অভিনন্দন জানালেন তারেক রহমান

admin • 08 Dec 2024, 10:17 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
যুবা এশিয়া কাপ চ্যাম্পিয়নদের অভিনন্দন জানালেন তারেক রহমান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনন্দন বার্তায় তারেক রাহমান বলেছেন, ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে তাদের প্রাপ্য জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন!

 

তিনি আরো বলেন, ‘আপনার কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং দলগত কাজ দেশকে গর্বিত করেছে। এই জয় বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের প্রমাণ।’

 

দুবাইয়ে ভারতকে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ।১৩৯ রানে ভারতীয় যুবারা অলআউট হলে ৫৯ রানের জয় পায় বাংলাদেশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।