Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

যুক্তরাষ্ট্রে সমকামী ক্লাবে গুলি, নিহত ৫

admin • 20 Nov 2022, 11:30 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে সমকামী ক্লাবে গুলি, নিহত ৫

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে সমকামীদের একটি ক্লাবে হামলা চালিয়েছে এক বন্ধুকধারী। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১৮ জন।

 

রোববার (২০ নভেম্বর) কলোরাডোর পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।

 

কলোরাডো স্প্রিংসের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো বলেছেন, এটা খবুই দুঃখজনক ঘটনা। কারণ একটি ক্লাবে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে ক্লাবটি কিউ নামে পরিচিত।

 

এক বিবৃতিতে কাস্ত্রো জানিয়েছে, হামলার পর সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হামলা শুরু হওয়ার পরই নিরাপত্তা ও জরুরি বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন।

 

এর আগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি সমকামী নাইটক্লাবে বন্দুকধারীরা হমলা চালায়। সে সময় ৫০ জন নিহত হন। আহত হন আরও ৫৩ জন।

সুত্র: আল-জাজিরা
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।