পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পাটুরিয়ার ৫ নং ঘাটের কাছে সাতটি ছোটো ট্রাক ও দুইটি বড় ট্রাক নিয়ে ফেরি রজনীগন্ধা ডুবে গেছে।
বুধবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার ৫ নম্বর ঘাট এলাকার কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে বলগেটের সঙ্গে ধাক্কা লেগে ৫ নম্বর ঘাট এলাকার কাছাকাছি ফেরি রজনীগন্ধা ডুবে গেছে।





