Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

যাকাত ব্যবস্থাপনা আধুনিকায়নে কার্যকর পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

admin • 09 Mar 2026, 09:49 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
যাকাত ব্যবস্থাপনা আধুনিকায়নে কার্যকর পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে যাকাত ব্যবস্থাপনাকে আরও কীভাবে কার্যকর ও সুশৃঙ্খল করা যায় সেই সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগে জাকাত ব্যবস্থাপনা বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। খবর বাসসের।

 

বৈঠকের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, কার্যকর জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে দেশের দারিদ্র্য বিমোচন সম্ভব, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া, জাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি আবদুল মালেক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং শীর্ষ স্থানীয় কয়েকজন ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেম-ওলামাদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। এই কমিটিই জাকাত ব্যবস্থাপনা ও জাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে তাদের সুপারিশ পেশ করবে।

 

পূর্ণাঙ্গ কমিটিতে কারা থাকবেন, আগামী দশদিনের মধ্যে সেই নাম প্রস্তাব করবে ধর্ম মন্ত্রণালয়।

গত শনিবার (৭ মার্চ) আলেম-ওলামা ও এতিমদের সম্মানে এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, সুষ্ঠু জাকাত ব্যবস্থাপনা আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য বিমোচনে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

 

এরই পরিপ্রেক্ষিতে আজকের এই বৈঠক হলো।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।