Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

যশোরে প্রচণ্ড দাবদাহে জনজীবন বিপর্যস্ত

admin • 17 Apr 2023, 02:40 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
যশোরে প্রচণ্ড দাবদাহে জনজীবন বিপর্যস্ত

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে যশোরাঞ্চলে। ব্যারোমিটারে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে। ঘরে-বাইরে সমান গরম অনুভূত হওয়ায় শ্রমজীবী ও সাধারণ মানুষ পড়েছেন বিপাকে।

 

সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১টার সময় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়া অফিস জানায়, যশোরে গত ১০ দিন ধরে ৩৮ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আজও একই অবস্থা বিরাজ করবে।

 

এদিকে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রায় বিপর্যস্ত দেখা গিয়েছে। পবিত্র মাহে রমজানে তীব্র তাপদাহে ধর্মপ্রাণ মুসলমান রোজাদার ব্যক্তিরা বেকায়দায় পড়েছে। সবচেয়ে বেশি বিপর্যস্তের মধ্যে পড়েছে খেটে খাওয়া-শ্রমজীবী মানুষরা। অনেকে গরম থেকে বাঁচতে বাইরে বের হলে ব্যবহার করছেন ছাতা। শিশু-কিশোররা গরমের তীব্রতা সহ্য করতে না পেরে বারবার গোসল করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।