Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল অ্যাসোসিয়েশনের স্বাধীনতা দিবস পালন

admin • 26 Mar 2026, 07:40 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল অ্যাসোসিয়েশনের স্বাধীনতা দিবস পালন

কুষ্টিয়ার কুমারখালীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ,হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন কুমারখালী উপজেলা শাখা।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার  (২৬ মার্চ ) সকাল ৭টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের গণকবরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-সংগঠনের কুমারখালী উপজেলা শাখার সভাপতি ও ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, সাধারণ সম্পাদক ও বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।