Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মোহাম্মদপুরে প্রজাপতি ও স্বাধীন পরিবহনে আগুন

admin • 29 Oct 2023, 11:00 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মোহাম্মদপুরে প্রজাপতি ও স্বাধীন পরিবহনে আগুন

রাজধানীর মোহাম্মাদপুরের টাউন হলের সামনে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রজাপতি পরিবহনের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

   

বাসটির চালক জানান, কয়েকজন দুর্বৃত্ত চলন্ত বাসটিকে থামানোর সিগন্যাল দেয়। বাস থামানোর পর তার সব যাত্রীদের নেমে যেতে বলে। এরপর তারা বাসটিতে আগুন দিয়ে দেয়।এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ঘটনাস্থলে অবস্থান করছে র‌্যাব ও পুলিশ সদস্যরা।

   

এর আগে রাজধানীর মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ের ১০০ গজ আগে স্বাধীন পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকাল সাড়ে ৫টার দিকে তিনজন ব্যক্তি আসে। তাদের মধ্য থেকে একজন পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা একজনকে আটক করে। বর্তমান সে মোহাম্মদপুর থানায় রয়েছে।

   

একজন প্রত্যক্ষদর্শী জানান, আমি ৫টা ৪০ মিনিটে সেখানে বসা। আমি দারোয়ানের কাছে আসি। আমার কাজ শেষ করে যাওয়ার পথে দেখি একজন লোক আগুন দিয়ে দৌড় দিয়েছে। তখন তাকে দৌড়ে গিয়ে ধরি। পরে এসে গাড়িতে লাগা আগুন নিভাই।

   

তিনি আরও বলেন, তারা তিনজন ছিলেন। একজন নগরের কাউন্টারে বসা ছিল। আরেকজন হাটাচলা করছিল। সেই আগুন লাগিয়ে দৌড় দেয়। আর দুইজন ছিল তারা দুই দিকে দৌড় দিয়েছে। গাড়িতে কেউ ছিল না। আমরা পানি দিয়ে আগুন নিভিয়েছি।

   

রোববার সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। এর মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলতে দেখা গেছে। তবে তা স্বাভাবিক সময়ের তুলনায় কম। ব্যক্তিগত বাহনের উপস্থিতিও অনেক কম দেখা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।