Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

admin • 29 Nov 2024, 07:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিমের ঘনিষ্ঠ সহযোগী মাহবুব ও ইরফানসহ ১২ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

 

শুক্রবার (২৯ নভেম্বর) সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের টহল দলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্য মতে, অভিযানে যৌথবাহিনী দুর্বৃত্তদের কাছ থেকে ১টি রিভলভার, ৮ রাউন্ড এ্যামুনেশন, ৫টি চাপাতি ও ৭টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও এ্যামুনেশনসহ দুর্বৃত্তদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।