Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মোবাইল ফোন কিনে না দেয়ায় নিজেকে শেষ করে দিলেন কিশোরী

admin • 06 Sep 2025, 08:20 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মোবাইল ফোন কিনে না দেয়ায় নিজেকে শেষ করে দিলেন কিশোরী

বাগেরহাটের ফকিরহাটে মোবাইল ফোন কিনে না দেয়ায় অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত কিশোরীর নাম মোছা. কারিমা খাতুন (১৬)। তিনি চাকুলী গ্রামের জয়নাল শেখের মেয়ে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা কারিমার ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখেন, তিনি আড়ার সঙ্গে ঝুলছেন। পরে দরজা ভেঙে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের মা নাছিমা বেগম ও বোন মার্জিয়া খাতুন জানান, কারিমা দীর্ঘদিন ধরে মোবাইল ফোন কিনে দেয়ার জন্য পরিবারের কাছে আবদার করে আসছিলেন। কিন্তু পরিবার তা পূরণ না করায় অভিমান থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।