মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ প্রস্তাব তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা।
বর্তমানে টকটাইম ও ইন্টারনেট সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ আছে। এটি আরো ৫ শতাংশ বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ জুন) বেলা ৩টায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু হয়।
স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট পড়া শুরু করেন অর্থমন্ত্রী৷ এটি বর্তমান সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট, টানা ১৬তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২১তম বাজেট৷ আর অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।





