Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

মোটরসাইকেলকে সাইড দিতে গিয়েই ঘটে দুর্ঘটনা, নিহত বেড়ে ১৭

admin • 22 Jul 2023, 01:18 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মোটরসাইকেলকে সাইড দিতে গিয়েই ঘটে দুর্ঘটনা, নিহত বেড়ে ১৭

ঝালকাঠিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে দ্রুতগতির বাসটি পাশের একটি পুকুরে পড়ে যায়।

ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় আরও ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা বাসটি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। পুকুরটি গভীর হওয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে বলা জানিয়েছেন উদ্ধারকারীরা।

 

ঝালকাঠি ডিএসবির এএসআই মো. ফারুক সরকার জানান, সকাল ১০টার দিকে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। বাসটিও বেপরোয়া গতিতে চলছিল বলে জানান তিনি।

 

তিনি আরও জানান, পুকুর থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।