Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মোটরসাইকেল ও নসিমন এর ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত

admin • 18 Dec 2022, 10:28 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মোটরসাইকেল ও নসিমন এর ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত

কুষ্টিয়ার খোকসায় ২ মোটরসাইকেল ও অবৈধ বাহন নসিমন এর ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার রাতে পৌরসভার কাদিরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক শোমসপুর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৭)।

 

স্থানীয়রা জানান, শনিবার রাত ৮ টার দিকে খোকসা বাজার থেকে দুটি মোটরসাইকেল কাদিরপুর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন এর সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় দুই মোটরসাইকেলে থাকা সাব্বির হোসেন (২৭), রাসেল আহমেদ (২২), ও আসলাম হোসেনকে (২৬) গুরুতর আহত অবস্থায় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

 

এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হলে রাত সাড়ে ৯ টার দিকে সাব্বির মারা যান। নসিমন ফেলে রেখে চালক পালিয়ে যান বলে তারা জানান।

   

খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, মোটরসাইকেলের সাথে ও নসিমন এর সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নসিমন চালক পালিয়ে গেলেও গাড়িটি আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের পর তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।