Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

মোখায় ক্ষতিগ্রস্তদের পা‌শে থাক‌তে চায় যুক্তরাষ্ট্র

admin • 15 May 2023, 09:55 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মোখায় ক্ষতিগ্রস্তদের পা‌শে থাক‌তে চায় যুক্তরাষ্ট্র

ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দি‌তে প্রস্তুতির কথা জা‌নি‌য়ে‌ছে ঢাকার মা‌র্কিন দূতাবাস। সোমবার (১৫ মে) ঢাকার মা‌র্কিন দূতাবাস তা‌দের ভে‌রিফা‌য়েড ফেসবু‌ক পেজে দেওয়া এক পো‌স্টে এ তথ্য জা‌নায়।

 

দূতাবাস বল‌ছে, ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমরা উদ্বিগ্ন এবং ঝড়ের পরে সহায়তা কাজে নিয়োজিত সকল অংশীদারের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জনগণ ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছি এবং সহায়তা দিতে প্রস্তুত আছি।

 

উল্লেখ্য, রোববার (১৪ মে) বিকেল ৩টার দিকে কক্সবাজার ও মিয়ানমার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। মোখার তাণ্ডবে টেকনাফ ও সেন্ট মার্টিনে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সেন্টমার্টিনেই ১২০০ ঘরবাড়ির ক্ষতি হয়েছে। এছাড়া অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।