Friday, 4 September 2026
শিরোনাম
রাজনীতি

মোখা মোকাবিলায় মানুষের পাশে থাকবে যুবলীগ

admin • 13 May 2023, 09:12 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মোখা মোকাবিলায় মানুষের পাশে থাকবে যুবলীগ

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় নেতা-কর্মীদের মানুষের পাশে থেকে জনসচেতনতা বৃদ্ধি, প্রচার-প্রচারণা চালানো, মাইকিং করা, গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণের নির্দেশ দিয়েছে আওয়ামী যুবলীগ।

 

শনিবার (১৩ মে) যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য শেখ হাসিনার নির্দেশে যুবলীগের নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

 

আরও বলা হয়, সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ইতোমধ্যেই ভয়ংকর রূপ ধারণ করেছে, যা সুপার সাইক্লোনে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় মোখার ফলে অতিবৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে তাদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করা, প্রচার-প্রচারণা চালানো, মাইকিং করা, গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণসহ ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে যুবলীগের নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানানো হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।