Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মোংলায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন

admin • 27 Sep 2025, 07:03 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মোংলায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন

বাগেরহাটের মোংলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল পশুর’র আয়োজনে শনিবার সকাল সাড়ে ৯টায় একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি হোটেল পশুর চত্বর থেকে বের হয়ে পিকনিক কর্নার এলাকা প্রদক্ষিণ করে। এরপর মোংলা পশুর নদীতে অনুষ্ঠিত হয় নৌ র‍্যালি। নৌ র‍্যালিতে পর্যটন করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও পর্যটন ব্যবসায়ীরা অংশ নেন।

পরে হোটেল পশুর মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলার সুন্দরবন জোন’র ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ বিপ্লব কুমার নাথ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হোটেল পশুরের ইউনিট ব্যবস্থাপক মো. শাহজাহান খাঁন, প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব হাসান ও সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, পরিবেশবিদ নুর আলম শেখ, ট্যুরিস্ট ব্যবসায়ী আ. কাদের, মো. এমাদুল, মো. দেলোয়ার, মো. আনিস, ব্যবসায়ী হাবিব মাস্টারসহ পর্যটন ব্যবসায় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।