Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মেহেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

admin • 19 Jul 2026, 02:39 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেহেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার একটি এতিমখানা থেকে হুসাইন (৯) নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হুসাইন (৯) গাংনী উপজেলার আজান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে। সে গাংনী এতিমখানা ও মাদ্রাসার আবাসিক বিভাগের শিক্ষার্থী ছিল।

এতিমখানার সহকারী শিক্ষক তাওহিদুল ইসলাম বলেন, রোববার সকালে অন্যান্য শিক্ষার্থীরা ফুলবাগানে কাজ করছিল। এ সময় হুসাইন নিজের কক্ষেই অবস্থান করছিল। পরে তার নাক দিয়ে রক্ত বের হতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

তবে এতিমখানার একাধিক শিক্ষার্থীর দাবি, তারা হুসাইনকে কক্ষের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছে। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের এমন ভিন্ন ভিন্ন বক্তব্যে ঘটনার প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুব নয়ন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রাথমিকভাবে আমাদের কাছে ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই শিশুটির মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।