Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সিইও গ্রেপ্তার

admin • 25 Aug 2024, 07:53 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সিইও গ্রেপ্তার

মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে ফ্রান্স থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে ফরাসি পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফওয়ান জানায়, শনিবার সন্ধ্যায় দুরভ নিজের প্রাইভেট উড়োজাহাজে করে লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। ৩৯ বছর বয়সী রাশিয়া বংশোদ্ভূত দুরভ বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও। এই অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

 

রুশ সংবাদ সংস্থা তাস জানায়, দুরভকে গ্রেপ্তারের ঘটনায় ফ্রান্সের রুশ দূতাবাস তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছে। তাঁরা প্রাথমিকভাবে পরিস্থিতি বুঝতে চেষ্টা করছে।

 

রাশিয়া, ইউক্রেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে টেলিগ্রাম ব্যাপক জনপ্রিয়।

 

অ্যাপটির তথ্যভান্ডার রুশ সরকারের হাতে তুলে দেওয়ার জেরে ২০১৮ সালে টেলিগ্রাম রাশিয়ায় নিষিদ্ধ করা হয়। কিন্তু ২০২১ সালে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

 

বিশ্বে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও উইচ্যাটের পর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।