Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মেলান্দহে বিএনপির ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী মিল্লাত

admin • 16 Mar 2026, 10:02 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেলান্দহে বিএনপির ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী মিল্লাত

জামালপুরের মেলান্দহে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) সন্ধায় মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এখন পাঁচজন সংসদ সদস্য হিসেবে আমরা পাঁচ ভাই মিলে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করতে চাই, ইনশাআল্লাহ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন এবং জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল,জামায়াতের প্রার্থী মজিবুর রহমান আজাদী প্রমুখ।

 

এ সময় মেলান্দহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।