Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মেলান্দহ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সাধারণ সম্পাদক পদে নাহিদের হ্যাটট্রিক

admin • 16 Aug 2025, 06:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেলান্দহ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সাধারণ সম্পাদক পদে নাহিদের হ্যাটট্রিক

মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬ এর সাধারণ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হ্যাটট্রিক করলেন দ্যা মিরর অব বাংলাদেশ ও অনলাইন নিউজ পোর্টাল বার্তা-২৪ এর জেলা প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদ। এ নিয়ে টানা তৃতীয় বারের মত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন তিনি।

 

শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।

 

এতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত প্রতিদিন এর মো. রাশেদুল ইসলাম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বানিজ্য প্রতিদিনের মাসুদ রানা, কালবেলার নজরুল ইসলাম, আমাদের সময়ের ইমরান মাহমুদ, খোলা কাগজের আছাদুজ্জামান আছাদ, ভোরের আওয়াজের রবিউল ইসলাম, আমার সংবাদ ও ডেইলী পোস্টের মমিনুল ইসলাম, জনকণ্ঠের সাজ্জাদ হোসেন শাহিন, নয়া দিগন্তের রুমান আহমেদ, ভোরের কথার এর মাজহারুল ইসলাম এবং আলোকিত সকাল এর রাসেল রানা।

   

আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে। নবনির্বাচিত সভাপতি মো. রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ জানান, সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে মেলান্দহ প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।