Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

মেট্রোরেল চলাচল বন্ধ,ভোগান্তিতে যাত্রীরা

admin • 24 Mar 2025, 04:52 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেট্রোরেল চলাচল বন্ধ,ভোগান্তিতে যাত্রীরা

যান্ত্রিক ত্রুটির কারণে আটকে গেছে বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রো রেলের একটি ট্রেন। স্বয়ংক্রিয় সিস্টেম হওয়ায় বাকি ট্রেনগুলো স্ব-স্ব স্থানে আটকে গেছে। ফলে যাত্রাপথে ভোগান্তির শিকার হয়েছেন মেট্রো রেলের যাত্রীরা।

 

সোমবার (২৪ মার্চ) ডিএমটিসিএলের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, একটা ট্রেন ডিফেক্ট হয়েছে। সেই ট্রেনটিকে আগারগাঁওয়ে সাইড করা হচ্ছে। সেটার কাজ শেষ হলেই বাকি দিনগুলো চলাচল শুরু করবে। এটার জন্য হয়তো বেশি সময় লাগবে না।

জানা গেছে, একটি ট্রেনের ব্রেকে জটিলতা তৈরি হয়েছিল। পরে বিকেল ৩টা ৪০ মিনিট থেকে বিকেল ৪টা ৭ মিনিট পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। ৪টা ৮ মিনিট থেকে মেট্রো রেল চলাচল শুরু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।