Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মেঘনায় ৩৯ যাত্রীসহ ট্রলার ডুবি

admin • 31 May 2025, 05:55 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেঘনায় ৩৯ যাত্রীসহ ট্রলার ডুবি

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার করিম বাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।  

 

জানা গেছে, ভাসানচর থেকে ৩৯ যাত্রী নিয়ে ট্রলারটি দুপুর সাড়ে ১২টায় ছেড়ে যায়। তীরের কাছাকাছি গিয়ে ঝড়ো আবহাওয়া ও নদীতে উঁচু ঢেউয়ের কারণে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। স্থানীয় বোটের সহায়তায় ২৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান অব্যাহত।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ২ পুলিশ সদস্যসহ এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ড বর্তমানে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।  

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।