Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মেঘনায় মালবাহী ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ

admin • 22 Jan 2024, 11:32 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেঘনায় মালবাহী ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ

ভোলার মেঘনায় মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ আছেন। রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখাল সংলগ্ন মেঘনা নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

সোমবার (২২ জানুয়ারি) সকালে ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ দুজন হলেন— বাবা-ছেলে। তাদের নাম রাজ্জাক সরদার ও পারভেজ সরদার।

বিদ্যুৎ কুমার ঘোষ জানান, মনপুরা থেকে একটি ট্রলার ভাঙ্গারি মাল নিয়ে মেহেন্দীগঞ্জ যাওয়ার পথে মালবাহী ট্রলারটি মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র স্রোতের চাপে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৫ ব্যক্তি জেলে ট্রলারের সহায়তায় উদ্ধার হয়। বাকি ২ জন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া এবং নিখোঁজ থাকা সকল ব্যক্তি মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।

বিদ্যুৎ কুমার আরও জানান, ঘটনার পর নৌ-পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থলে গিয়েছে। একদিকে রাত, অন্যদিকে তীব্র শীত। যার কারণে উদ্ধার অভিযান রাতে শুরু করা সম্ভব হয়নি। সকাল সাড়ে ১০টা থেকে ফায়ারসার্ভিসের ডুবুরি টিম ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করবে বলেও তিনি জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।