Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মুফতি আমির হামজার ফেসবুক পেজ বন্ধ করল মেটা

admin • 05 Feb 2026, 10:14 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মুফতি আমির হামজার ফেসবুক পেজ বন্ধ করল মেটা

কুষ্টিয়া সদর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ গত কয়েকদিন ধরে পরিকল্পিত সাইবার হামলার শিকার হওয়ায় মেটা কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে পেজটি সাময়িকভাবে অপসারণ করেছে।

 
পেজটির ফলোয়ার সংখ্যা ছিল প্রায় ৬ লাখ ৩৯ হাজার।
মুফতি আমির হামজার আইটি টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, পেজটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে বন্ধ করা হয়নি। বরং এটি সংঘবদ্ধ একটি অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও মিথ্যা অভিযোগ ও রিপোর্টিংয়ের ফলে ঘটেছে। তারা বিশ্বাস করেন, ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও মানুষের ভালোবাসায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যাক্কারজনক কাজটি করেছে।  
টিমের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ফেসবুক থেকে পেজ সরানো গেলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না। পেজটি পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ উপস্থাপন করা হচ্ছে।
মুফতি আমির হামজার আইটি টিম তাদের সকল অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য্য ও সচেতনতা বজায় রাখার আহ্বান জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে, ইনশাআল্লাহ সত্যের জয় হবেই।

এদিকে আজ রাতে সংবাদ সম্মেলনের জথা জানিয়েছেন মুফতি আমির হামজার আইটি টিমের পক্ষ থেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।