Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মুগদা থেকে অপহৃত শিশুটি গাইবান্ধায় উদ্ধার

admin • 30 Jan 2026, 09:40 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মুগদা থেকে অপহৃত শিশুটি গাইবান্ধায় উদ্ধার

রাজধানীর মুগদা হাসপাতালের গেইটের বাইরে থেকে অপহরণের শিকার তিন বছরের শিশুটিকে গাইবান্ধা থেকে উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, “শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।”

 

এর আগে বুধবার দুপুর ১টার দিকে মুগদা হাসপাতালের গেইটের বাইরে থেকে শিশুটিকে নিয়ে উধাও হয় এক ব্যাটারির রিকশাচালক। এ ঘটনায় মুগদা থানায় মামলা হয়।

ছেলেটির বাবা সুইজারল্যান্ড প্রবাসী। সপরিবারে তারা সুইজারল্যান্ডেই থাকতেন। তবে এক বছর আগে মা-ছেলে দেশে ফিরে ঢাকার সবুজবাগে থাকছেন।

 

অপহরণের ঘটনার বর্ণনায় মুগদা থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “বুধবার শিশুটির মা ডাক্তার দেখাতে মুগদা হাসপাতালে যান। দুপুর ১টার দিকে হাসপাতালের সামনে থেকে একটি অটোরিকশা ভাড়া করেন। বাচ্চাকে রিকশায় বসিয়ে রেখে পানি কিনতে দোকানে গেলে রিকশাচালক বাচ্চাকে নিয়ে চলে যায়।”

 

শিশুটির মা ফিজিওথেরাপিস্ট সুমাইয়া আক্তার মিলি বলেন, “আমি মুগদা হাসপাতালের নিচ থেকে ব্যাটারির রিকশায় উঠে গেইটের বাইরে পানি নিচ্ছিলাম। ও (ছেলে) রিকশার মধ্যে দাঁড়িয়ে খেলছিল। আমি নিতে চাচ্ছিলাম কিন্তু ও নামেনি। রিকশাওয়ালা ভাইটা আবার বলছিল ‘বাচ্চাটা নামতে চাচ্ছে না, থাক। আপনি বিলটা দিয়ে আসেন’।”

মিলি বলেন, “আমি গিয়ে পানির বিলটা দিতে দিতে পেছনে ফিরে তাকিয়ে দেখি রিকশা আর বাচ্চা উধাও। কয়েক সেকেন্ডের ব্যাপার। আমি সঙ্গে সঙ্গে দৌড়াইছি। সবাইকে জিজ্ঞেস করছি। কিন্তু একেবারে উধাও।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।