Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫ শতাধিক প্রবাসী আটক

admin • 21 Dec 2023, 08:18 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫ শতাধিক প্রবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলা মার্কেটখ্যাত কোতারায়ায় (জালান সিলাং) অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ অভিযানে বাংলাদেশিসহ অন্তত ৫০০ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত এই অভিযান চলে।

 

জালান সিলাংয়ের আশপাশে ভাড়ায় থাকা বিদেশিদের বাসা, বিদেশিদের মালিকানায় থাকা প্রতিষ্ঠান এবং তাদের কাজ দেয়া প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের নাগরিক বেশি।

 

গ্রেপ্তার অভিবাসীদের কাগজপত্র পর্যালোচনার জন্য কুয়ালালামপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পুলাপোল) নেয়া হয়েছে। তবে কোন দেশের কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।