Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

'মারাত্মক অন্তর দ্বন্দ্বে ভুগতেছিলাম'লিখে ঢাবি ছাত্রলীগ নেতার অব্যাহতি

admin • 17 Jul 2024, 02:12 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
'মারাত্মক অন্তর দ্বন্দ্বে ভুগতেছিলাম'লিখে ঢাবি ছাত্রলীগ নেতার অব্যাহতি

দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন পদের নেতাদের ছাত্রলীগ থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় এবার ছাত্রলীগ থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে স্পষ্ট করে তুলে ধরলেন,এস. এম. এহসান উল্লাহ (ধ্রুব)। উক্ত পোস্টে তিনি 'মারাত্মক অন্তর' দ্বন্দ্বে ভুগছেন উল্লেখ করে ছাত্রলীগের বিভিন্ন বিষয় নিয়ে কড়া সমালোচনা করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিকতা নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর হল ছাত্রলীগের উপ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন। তবে পদত্যাগের বিষয়টি তিনি লিখিত আকারে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে পেশ করেছেন কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি ।

তার ফেসবুক প্রোফাইল লক্ষ্য করলে দেখা যায় তিনি বিভিন্ন সময় ছাত্রলীগের বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করতেন ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।